পরপর তিন টাইফুন, চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলে ভারী বৃষ্টি

Share

পরপর তিনটি টাইফুনের প্রভাবে চীনের দক্ষিণ ও পূর্বাঞ্চলের উপকূলীয় এলাকায় ভারী বর্ষণ ও ঝোড়ো বাতাস বয়ে যাচ্ছে। পরিস্থিতি মোকাবিলায় গতকাল রোববার থেকে সবচেয়ে ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় জরুরি কার্যক্রম শুরু করেছে কর্তৃপক্ষ।

সিএমজির খবরে জানা গেছে, চীনের কেন্দ্রীয় আবহাওয়া দপ্তরের ধারণা, চলতি মৌসুমের টাইফুন ক্রমেই শক্তি সঞ্চার করে আগামী কয়েক দিনে বিস্তীর্ণ এলাকায় প্রভাব ফেলতে পারে। এ কারণে উপকূলীয় অঞ্চলে বৃষ্টি ও বাতাসের জন্য প্রস্তুত থাকতে ‘নীল’ সতর্কতা জারি রাখা হয়েছে। চীনে আবহাওয়ার চার স্তরের সতর্কতা ব্যবস্থায় ‘নীল’ সর্বনিম্ন স্তর।

বন্যা মোকাবিলায় তিন প্রদেশে এক কোটি ডলার বরাদ্দ চীনেরবন্যা মোকাবিলায় তিন প্রদেশে এক কোটি ডলার বরাদ্দ চীনের
বর্তমানে টাইফুন দক্ষিণ চীনের কুয়াংসি, কুয়াংতোং ও হাইনান প্রদেশে তাণ্ডব চালাচ্ছে। ফুচিয়ান, চেচিয়াং ও কুয়াংতোংয়ে ভারী বৃষ্টির আশঙ্কা রয়েছে। উত্তর-পূর্বাঞ্চলের কয়েকটি প্রদেশেও বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। পরিস্থিতি মোকাবিলায় কুয়াংসিতে ২০ হাজার কেন্দ্রীয় ত্রাণসামগ্রী পাঠানো হয়েছে।

Share

সর্বশেষ সংযোজন

Related Articles

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

যে শহরকে বলা হয় ‘নিষিদ্ধ নগরী’

চীনে এমন এক সুবিশাল রাজপ্রাসাদ রয়েছে, যাতে রয়েছে প্রায় ৯ হাজার ঘর।...

চীনের ভয়ংকর সাত ট্যুরিস্ট স্পট

বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন। শুধু অর্থনৈতিক শক্তিই না বরং দেশটি...

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ আগুন লেগে অন্তত...