কিরগিজস্তানে সিএমজি-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী শুরু

Share

চীনা প্রেসিডেন্টের আসন্ন শাংহাই সহযোগিতা সংস্থার শীর্ষসম্মেলনে অংশগ্রহণ ও কিরগিজস্তান সফর উপলক্ষে, চায়না মিডিয়া গ্রুপ (সিএমজি)-র চলচ্চিত্র ও টিভি অনুষ্ঠানের প্রদর্শনী, গত বুধবার (২৭ অগাষ্ট) বিশকেকে শুরু হয়েছে। চীনের কেন্দ্রীয় কমিটির প্রচারবিষয়ক উপমন্ত্রী ও সিএমজি’র মহাপরিচালক শেন হাই সিয়োং, উদ্বোধনী অনুষ্ঠানে ভিডিও-ভাষণ দেন।

কিরগিজস্তান জাতীয় টেলিভিশন ও সম্প্রচার সংস্থার মহাব্যবস্থাপক উলানবেক সাদিয়েভ এবং কিরগিজস্তানে অবস্থিত চীনা দূতাবাসের উচ্চপদস্থ কর্মকর্তা লি হুয়া উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

শেন হাই সিয়োং তাঁর ভিডিও-ভাষণে বলেন, এবারের সম্প্রচার কিরগিজ দর্শকদের চীনা সংস্কৃতি, প্রজ্ঞা ও আধ্যাত্মিকতা আরও ভালোভাবে বুঝতে সাহায্য করবে। আমাদের উচিত, চীনা প্রেসিডেন্ট সি চিন পিং কর্তৃক প্রস্তাবিত চারটি বৈশ্বিক উদ্যোগ বাস্তবায়ন এবং শাংহাই সহযোগিতা সংস্থার চেতনা প্রচার করা। আমাদের আরও বেশি জনসম্পর্ক ও বাস্তবসম্মত সহযোগিতার মাধ্যমে, দু’দেশের জনগণের মধ্যকার দীর্ঘস্থায়ী বন্ধুত্বে নতুন চালিকাশক্তি সঞ্চার করতে হবে।

উলানবেক সাদিয়েভ তাঁর ভাষণে বলেন, কিরগিজস্তানের জাতীয় টেলিভিশন ও বেতার কোম্পানি, চীনা গণমাধ্যমগুলোর সাথে সহযোগিতার ওপর গুরুত্ব দেয়। আশা করা যায়, দু’দেশের গণমাধ্যমগুলোর মধ্যে উচ্চমানের চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠানের দ্বিমুখী আদান-প্রদান ত্বরান্বিত হবে এবং সংবাদ প্রতিবেদন ও বিষয়বস্তু তৈরিসহ বিভিন্ন ক্ষেত্রে উভয় পক্ষের মধ্যে পেশাগত সহযোগিতা আরও গভীর হবে।

জানা গেছে, কিরগিজস্তানে সিএমজি-র সেরা চলচ্চিত্র ও টেলিভিশন অনুষ্ঠান প্রদর্শন কার্যক্রম অক্টোবর মাসের শেষ পর্যন্ত চলবে।

Share

সর্বশেষ সংযোজন

Related Articles

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

যে শহরকে বলা হয় ‘নিষিদ্ধ নগরী’

চীনে এমন এক সুবিশাল রাজপ্রাসাদ রয়েছে, যাতে রয়েছে প্রায় ৯ হাজার ঘর।...

চীনের ভয়ংকর সাত ট্যুরিস্ট স্পট

বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন। শুধু অর্থনৈতিক শক্তিই না বরং দেশটি...

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ আগুন লেগে অন্তত...