ট্রায়ালে বোল্টের রেকর্ড ভাঙলো চীনের ‘লাইটনিং’

Share

উসাইন বোল্টের ১০ মিটারের রেকর্ড ভেঙে মানবসদৃশ বা হিউম্যানয়েড রোবটের জন্য ১০০ মিটার দৌড়ে ৯.৩২ সেকেন্ডের নতুন রেকর্ড গড়েছে চীনের স্মার্টফোন প্রস্তুতকারক প্রতিষ্ঠান অনারের তৈরি একটি রোবট। চীনের রাষ্ট্রীয় সংবাদমাধ্যম সেন্ট্রাল টেলিভিশন এই তথ্য নিশ্চিত করেছে।

শনিবার (২২ আগস্ট) বেইজিংয়ে শুরু হওয়া দ্বিতীয় বিশ্ব মানবসদৃশ রোবট গেমসের একটি প্রস্তুতিমূলক ট্রায়াল চলাকালে ‘লাইটনিং’ নামের এই রোবটটি ঘণ্টায় সর্বোচ্চ ১৪.৫ মিটার গতিবেগ অর্জন করে। এর মাধ্যমে রোবটটি ২০০৯ সালে বার্লিন বিশ্ব অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে জ্যামাইকান স্প্রিন্টিং কিংবদন্তি উসাইন বোল্টের গড়া ৯.৫৮ সেকেন্ডের বিশ্বরেকর্ড পেছনে ফেলে দিলো।

সম্প্রতি চীন মানবসদৃশ রোবট খাতকে একটি কৌশলগত উদীয়মান শিল্প হিসেবে জোর প্রচার চালিয়ে আসছে। নীতি নির্ধারক ও প্রযুক্তি প্রতিষ্ঠানগুলো আশা করছে, কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এবং হার্ডওয়্যারের এই উন্নতি ভবিষ্যতে উৎপাদন, লজিস্টিকস ও পণ্য ব্যবহারের ক্ষেত্রে রোবট মোতায়েন আরও ত্বরান্বিত করবে।

এর আগে গত এপ্রিল মাসে ২১ কিলোমিটারের বেইজিং হাফ ম্যারাথনেও ৫০ মিনিট ২৬ সেকেন্ড সময় নিয়ে জয়লাভ করেছিল ‘লাইটনিং’, যা ছিল এলিট শ্রেণির মানব অ্যাথলেটদের বিশ্বরেকর্ডের চেয়েও দ্রতগতির।

হাফ ম্যারাথনের সময় ১৬৯ সেন্টিমিটার উচ্চতার এই রোবটের পায়ের দৈর্ঘ্য ছিল ৯৫ সেন্টিমিটার। তবে বিশ্ব মানবসদৃশ রোবট গেমসের আসর শুরুর আগে গবেষকরা এর পায়ের দৈর্ঘ্য আরও ১০ সেন্টিমিটার বাড়িয়ে ১.০৫ মিটারে উন্নীত করেন।

সূত্র: রয়টার্স

Share

সর্বশেষ সংযোজন

Related Articles

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

যে শহরকে বলা হয় ‘নিষিদ্ধ নগরী’

চীনে এমন এক সুবিশাল রাজপ্রাসাদ রয়েছে, যাতে রয়েছে প্রায় ৯ হাজার ঘর।...

চীনের ভয়ংকর সাত ট্যুরিস্ট স্পট

বিশ্বের দ্বিতীয় শীর্ষ অর্থনীতির দেশ চীন। শুধু অর্থনৈতিক শক্তিই না বরং দেশটি...

চীনে কার্গো জাহাজে ভয়াবহ আগুন, নিহত ২০

চীনের পূর্বাঞ্চলীয় বন্দরনগরী কিংদাওয়ে একটি বিদেশি কার্গো জাহাজে ভয়াবহ আগুন লেগে অন্তত...