বাংলাদেশের নতুন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে সি চিন পিংয়ের অভিনন্দন

Share

বাংলাদেশের ২৩তম রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ায় মির্জা ফখরুল ইসলাম আলমগীরকে অভিনন্দন জানিয়েছেন চীনের প্রেসিডেন্ট সি চিন পিং। একই সঙ্গে দুই দেশের সার্বিক কৌশলগত সহযোগিতামূলক অংশীদারত্ব আরও গভীর করতে তাঁর সঙ্গে কাজ করার আগ্রহও প্রকাশ করেছেন তিনি।

সোমবার এক অভিনন্দন বার্তায় সি চিন পিং বলেন, চীন ও বাংলাদেশ দীর্ঘদিন ধরে বন্ধুপ্রতিম প্রতিবেশী দেশ। পরিবর্তনশীল আন্তর্জাতিক পরিস্থিতির মধ্যেও এই দ্বিপক্ষীয় সম্পর্ক অটুট রয়েছে।

চীনের প্রেসিডেন্ট বলেন, কূটনৈতিক সম্পর্ক প্রতিষ্ঠার ৫১ বছরে দুই দেশ সব সময় একে অপরকে সম্মান করেছে এবং সমতার ভিত্তিতে আচরণ করেছে। নিজ দেশের মূল স্বার্থ ও গুরুত্বপূর্ণ বিষয়ে পরস্পরকে সহযোগিতা করেছে। একই সঙ্গে আধুনিকায়নের পথে হাতে হাত মিলিয়ে এগিয়ে চলেছে।

প্রেসিডেন্ট মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে ঐতিহ্যবাহী বন্ধুত্ব এগিয়ে নিতে, কৌশলগত যোগাযোগ জোরদার করতে এবং উচ্চমানের বেল্ট অ্যান্ড রোড সহযোগিতা বাড়াতে কাজ করার আগ্রহ প্রকাশ করেন সি চিন পিং।

নতুন যুগে চীন-বাংলাদেশের অভিন্ন ভবিষ্যৎ বিনির্মাণে বিভিন্ন খাতে দুই দেশের মধ্যে বিনিময় ও সহযোগিতা সম্প্রসারণের ওপরও গুরুত্বারোপ করেন চীনের প্রেসিডেন্ট। তিনি আশা প্রকাশ করেন, এ ধরনের সহযোগিতা আরও গভীর হবে এবং এর সুফল দৃশ্যমান হবে। এটি দুই দেশের জনগণের জন্য আরও বেশি কল্যাণ বয়ে আনবে।

Share

সর্বশেষ সংযোজন

Related Articles

সীমান্ত পেরিয়ে তারুণ্যের বন্ধন, চীনে আন্তর্জাতিক যুব সংলাপ

সীমান্তের ভৌগোলিক দূরত্ব পেরিয়ে তরুণদের মধ্যে যোগাযোগ, বন্ধুত্ব ও বাস্তব সহযোগিতার নতুন...

৭৭ বছরের ইতিহাস, পতাকার উৎসব আর কোটি মানুষের যাত্রা: চীনে শুরু গোল্ডেন উইক

১ অক্টোবর। চীনের জাতীয় দিবস। ১৯৪৯ সালের এই দিনে বেইজিংয়ের তিয়েনআনমেন স্কয়ারে...

চাঁদের উৎসব শেষ, আসছে গোল্ডেন উইক: চীনে ছুটির পর ছুটির আমেজ

চীনে শেষ হলো তিন দিনের মধ্য-শরৎ উৎসবের ছুটি। ২৫ থেকে ২৭ সেপ্টেম্বর...

যে শহরকে বলা হয় ‘নিষিদ্ধ নগরী’

চীনে এমন এক সুবিশাল রাজপ্রাসাদ রয়েছে, যাতে রয়েছে প্রায় ৯ হাজার ঘর।...